১। গত ০১ ডিসেম্বর
২০১৭ তারিখ রাত আনুমানিক ০৮টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বাজিতপুর গ্রামের বুড়িপোতা
মাঠ নামক স্থান হতে ০৩ জন ধৃত আসামীসহ(১। মোঃ সোহাগ মিয়া(২৮), পিতা-মৃত দেলোয়ার
হোসেন, ২। মোঃ নাদিম হোসেন (৩০), পিতা-মোঃ ইকুব্বার, উভয়ের গ্রাম-দিগির পাড়া, ও ৩।
হাসিবুল ইসলাম (১৮), পিতা-বাবুল হোসেন, গ্রাম-বাজিতপুর, সকলের থানা+জেলা-মেহেরপুর)
০.৫ গ্রাম হিরোইন আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,০০০/- (এক হাজার) টাকা মাত্র।
আটককৃত মালামালসহ আসামীকে মেহেরপুর সদর থানায় সোর্পদ করতঃ হাবিলদার মোঃ শওকত আলী
বাদী হয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
২। গত ০১ ডিসেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ১০টার সময় গোপন সংবাদের
ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক
শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর
গ্রামের নাস্তিপুর গালার মাঠ নামক স্থান হতে ২৮৬
বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,১৪,৪০০/-(এক লক্ষ
চৌদ্দ হাজার চারশত) টাকা মাত্র।
৩। উপরে উল্লেখিত আটককৃত ০.৫ গ্রাম হিরোইন এবং ২৮৬ বোতল ভারতীয় ফেন্সিডিল এর সর্বমোট মুল্য ১,১৫,৪০০/- (এক লক্ষ পনের হাজার চারশত)টাকা মাত্র।