Pages

Friday, March 6, 2015

2015/3/6(1)চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

১।       অদ্য ০৬ মার্চ ২০১৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী ও মুন্সিপুর বিওপির টহল কমান্ডার যথাক্রমে হাবিলদার মোঃ তোতা মিয়া এবং নায়েব সুবেদার মোঃ নাজমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান (চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের কুতুবপুর মাঠ এবং চুয়াডাংগা জেলার জীবনগর থানার উথলী গ্রামের উথলী চোরাকাটা মাঠ) হতে ৭০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১০০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪,৩৩,২০০/- (চার লক্ষ তেত্রিশ হাজার দুইশত) টাকা মাত্র (ছবি সংযুক্ত)।

২।       গত ০৫ মার্চ ২০১৫ তারিখে আনুমানিক বিকেল ০৪ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোশালপুর গ্রামের খোশালপুর মাঠ হতে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয় হয়, যার আনুমানিক মূল্য ৮,০০০/- (আট হাজার) টাকা মাত্র (ছবি সংযুক্ত)।

৩।       গত ০৫ মার্চ ২০১৫ তারিখে আনুমানিক রাত ১০ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথলী গ্রামের উথলী মাঠ হতে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০১ টি পাওয়ার ট্রিলার গাড়ী আটক করতে সক্ষম হয় হয়, যার আনুমানিক মূল্য ৩,০৮,০০০/- (তিন লক্ষ আট হাজার) টাকা মাত্র (ছবি সংযুক্ত)।


৪।       উপরে উলেস্নখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৭,৪৯,২০০/- (সাত লক্ষ ঊনপঞ্চাশ হাজার দুইশত) টাকা মাত্র।