অদ্য ১২ মার্চ ২০১৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনীপুর এবং গয়েশপুর বিওপির টহল কমান্ডার যথাক্রমে হাবিলদার মোঃ আলাউদ্দিন এবং হাবিলদার মোঃ ওয়াজেদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উল্লেখিত স্থান সমূহ (চুয়াডাংগা জেলার জীবননগর থানার বেনীপুর গ্রামের ডিসপোর্ট মাঠ এবং চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর পশ্চিম পাড়া আমবাগান) হতে ৩৫ বোতল ভারতীয় মদ এবং ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫৯,৭০০/- (ঊনষাট হাজার সাতশত) টাকা মাত্র (ছবি সংযুক্ত)।
