Sunday, January 31, 2016
চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০১ ফেব্রুয়ারি ২০১৬
১। অদ্য ০১
ফেব্রুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবু তাহের সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী গ্রামের
ফুলবাড়ী কবরস্থান হতে ৪২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য
৬৩,০০০/- (তেষট্টি হাজার) টাকা মাত্র।
২। অদ্য ০১
ফেব্রুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার পেয়ারাতলা গ্রামের
পেয়ারাতলা পাকা রাস্তার মোড় হতে ৮৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ৩৪,০০০/- (চৌত্রিশ হাজার) টাকা মাত্র।
৩। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৯৭,০০০/-(সাতানব্বই হাজার) টাকা মাত্র।
করিডোর ভিত্তিক গবাদি পশু আনয়ন ও রাজস্ব আদায়ের প্রতিবেদনঃ ০১ ফেব্রুয়ারি ২০১৬
১। কার্পাসডাংগা করিডোর- শুন্য।
২। গুরুদাহ
করিডোর- শুন্য।
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ৩১ জানুয়ারি ২০১৬
১। অদ্য ৩১ জানুয়ারি ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ১০টা
হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনিপুর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৬১/৭-এস এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার
ডিসপোর্ট নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত
হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন বেনিপুর বিওপি কমান্ডার হাবিলদার
মোঃ আবু খোরশেদ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ
ব্যাটালিয়নের নোনাগঞ্জ ক্যাম্প কমান্ডার এসআই নরেন্দ্রার সিং ।
২। উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত
রক্ষী বাহিনরি মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন
মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে
কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়।
পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।
নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ৩১ জানুয়ারি ২০১৬
অদ্য ৩১ জানুয়ারি
২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা হতে ১০টা ৪০মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধীনস্থ নিমতলা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক
পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে
প্রেষণা প্রদানের জন্য নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শিংনগর মাধ্যমিক বিদ্যালয়
মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন নিমতলা বিওপি কমান্ডার নায়েব
সুবেদার মোঃ আব্দুল বারেক । বর্ণিত সভায় মোঃ ফারুক হোসেন প্রধান শিক্ষক শিংনগর
মাধ্যমিক বিদ্যালয়, মোঃ আমিনুল ইসলাম সভাপতি শিংনগর মাধ্যমিক বিদ্যালয়, মোছাঃ
রহিমা খাতুন শিক্ষিকা শিংনগর মাধ্যমিক বিদ্যালয় এবং অন্যান্য গন্যমান্য
ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১৫০ জন স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কলকাতা -ঢাকা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচলের প্রতিবেদন: ৩১ জানুয়ারি ২০১৬
ক। ভারত হতে বাংলাদেশে আগমনকারীদের
সংখ্যা (সর্বমোট নাগরিক-২৭৮ জন)
১। বাংলাদেশী নাগরিকঃ ২৩৫ জন
২। ভারতীয় নাগরিকঃ ৪৩
জন
মৈত্রী
ট্রেনে রাজস্ব আদায়ঃ ১২,৬৩৫/-
Subscribe to:
Posts (Atom)






