অদ্য
২০ জানুয়ারি ২০১৬ তারিখ দুপুর আনুমানিক ০৩টা ৩০ মিনিট হতে বিকাল ০৪টা ১০ মিনিট পর্যন্ত
৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বেনীপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও
শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয়
জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বেনীপুর
বাজার নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বেনীপুর বিওপি কমান্ডার হাবিলদার
মোঃ আব্দুল কাদের । বর্ণিত সভায় মোঃ রবিউল ইসলাম মেম্বার ৬নং ওর্য়াড সীমান্ত ইউপি এবং
অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৩৫ জন স্থানীয়
গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।