Pages

Sunday, January 24, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৫ জানুয়ারি ২০১৬



১। অদ্য ২৫ জানুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার সুলতানপুর গ্রামের সুলতানপুর মাঠ হতে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা মাত্র।
২।   অদ্য ২৫ জানুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হরিহরনগর গ্রামের হরিহরনগর কবরস্থান হতে ৩০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা মাত্র।
৩।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৮৫,০০০/-(পঁচাশি হাজার) টাকা মাত্র।