Pages

Sunday, April 30, 2017

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ৩০ এপ্রিল ২০১৭


অদ্য ৩০ এপ্রিল ২০১৭ তারিখ সকাল আনুমানিক ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় জীবননগর পিচ মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন জীবননগর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম। বর্ণিত সভায় মোঃ সুলতানপুর আহম্মেদ প্রধান শিক্ষক জীবননগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোঃ আতিয়ার রহমান কাউন্সিলর, জীবননগর পৌরসভা এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৪৫ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ৩০ এপ্রিল ২০১৭



১।    অদ্য ৩০ এপ্রিল ২০১৭ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঝাঝা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১২২/১-এস এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার ঝঝা মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ঝাঝা কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার নায়েব সুবেদার মোঃ খায়রুল কালাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ ব্যাটালিয়নেরে বেতাই ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সিআর কুজুর।

২।   অদ্য ৩০ এপ্রিল ২০১৭ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন নিমতলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ খলিলুর রহমান এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নেরে গেদে ক্যাম্প কমান্ডার এসি অজয় কুমার।

৩।  অদ্য ৩০ এপ্রিল ২০১৭ তারিখ আনুমানিক সকাল ১১টা হতে ১১টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের দশনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন দশনা বিওপি কমান্ডার সুবেদার মোঃ তোফাজ্জল হোসেন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নেরে গেদে ক্যাম্প কমান্ডার এসি অজয় কুমার।

৪।   উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

Saturday, April 29, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ৩০ এপ্রিল ২০১৭



১।   অদ্য ৩০ এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টা সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হটাৎপাড়া গ্রামের হটাৎপাড়া রেলগেট নামক স্থান হতে ০১ জন আসামীসহ (মোঃ আরিফ হোসেন (৩৭), পিতা-মোঃ আবু হোসেন, গ্রাম-দৌলতদিয়া, পোষ্ট+থানা+জেলা-চুয়াডাংগা) ০৬ বোতল ফেন্সিডিল এবং ০১টি মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২,০২,৪০০/-(দুই লক্ষ দুই হাজার চারশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করতঃ হাবিলদার মোঃ আকরাম হোসেন বাদী হয়ে বর্ণিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-৩৪ তারিখ ৩০ এপ্রিল ২০১৭।
২।   অদ্য ৩০ এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার জয়পুর গ্রামের জয়পুর মাঠ নামক স্থান হতে ১০০ কেজি টিএসপি সার আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩,০০০/-(তিন হাজার) টাকা মাত্র।
৩।   উপরে আটককৃত ০৬ বোতল ফেন্সিডিল, ০১ টি মোটর সাইকেল এবং ১০০ কেজি টিএসপি এর সর্বমোট মূল্য ২,০৫,৪০০/-(দুই লক্ষ পাঁচ হাজার চারশত) টাকা মাত্র।

ঢাকা-কলকাতা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচলের প্রতিবেদন: ২৯ এপ্রিল ২০১৭



ক।       বাংলাদেশ হতে ভারতে গমনকারীদের সংখ্যা (সর্বমোট ৩৬১ জন)
            ১।     বাংলাদেশী নাগরিকঃ ৩১৬ জন
               ভারতীয় নাগরিকঃ ৪৫ জন
    রাজস্ব আদায়ঃ- নাই

কলকাতা- ঢাকা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচলের প্রতিবেদন: ২৯ এপ্রিল ২০১৭



    ক।       ভারত হতে বাংলাদেশে গমনকারীদের সংখ্যা (সর্বমোট ৪৩৪ জন)
          ১।     বাংলাদেশী নাগরিকঃ ৪০৮ জন
               ভারতীয় নাগরিকঃ ২৬ জন
    রাজস্ব আদায়ঃ শুন্য।