Pages

Wednesday, April 26, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৭ এপ্রিল ২০১৭



১।   অদ্য ২৭ এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামের মানিকপুর মাঠ নামক স্থান হতে ১২৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫১,২০০/-(একান্ন হাজার দুইশত) টাকা মাত্র।
২।   অদ্য ২৭ এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জাহাজপোতা গ্রামের জালাখালী মাঠ নামক স্থান হতে ২৪ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৬,০০০/-(ছত্রিশ হাজার) টাকা মাত্র।
৩।   অদ্য ২৭ এপ্রিল ২০১৭ তারিখ সকাল আনুমানিক ০৬টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া পাকা রাস্তার উপর হতে ০১ টি মোটর সাইকেল, ৫২ কেজি পিয়াজের বীজ, ০৫ কেজি কিষান সাথী বিষ এবং ০২ বোতল কিষান সাথী বিষ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৫৫,৮৪০/-(এক লক্ষ পঞ্চান্ন হাজার আটশত চল্লিশ) টাকা মাত্র।
৪।   উপরে আটককৃত ১২৮ বোতল ফেন্সিডিল, ২৪ বোতল মদ, ০১টি মোটর সাইকেল, ৫২ কেজি পিয়াজের বীজ, ০৫ কেজি কিষান সাথী বিষ এবং ০২ বোতল কিষান সাথী বিষ এর সর্বমোট মূল্য ২,৪৩,০৪০/-(দুই লক্ষ তেতাল্লিশ হাজার চল্লিশ)টাকা মাত্র।