১। অদ্য ১৩ এপ্রিল ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী
বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কামারপাড়া গ্রামের কামারপাড়া সুইচগেট নামক
স্থান হতে ০১ জন আসামীসহ (মোঃ পিন্টু মন্ডল (২৮), পিতা-মৃত জালাল মন্ডল, গ্রাম-ছয়গড়িয়া,
থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ৩০ বোতল মদ, ০১ বোতল ফেন্সিডিল এবং ০১ টি মোবাইল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৭,১০০/-(সাতচল্লিশ হাজার একশত) টাকা
মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করতঃ নায়েব সুবেদার মোঃ আবুল
কালাম বাদী হয়ে বর্ণিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-১৫
তারিখ ১৩ এপ্রিল ২০১৭। পলাতক আসামী-০১ জন (মোঃ নওসাদ মন্ডল(৩০), পিতা-মৃত লোকমান
মন্ডল, গ্রাম-নাস্তিপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা)।
২। অদ্য ১৩ এপ্রিল ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির
টহল কমান্ডার নায়েক মোঃ রাব্বুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার ছয়গড়িয়া গ্রামের ছয়গড়িয়া মাঠ নামক স্থান হতে ১২০ বোতল
ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৮,০০০/-(আটচল্লিশ হাজার) টাকা
মাত্র।
৩। অদ্য ১৩ এপ্রিল ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার প্রতাপপুর গ্রামের প্রতাপুর মাঠ নামক স্থান হতে ৬০ বোতল
ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৪,০০০/-(চব্বিশ হাজার) টাকা
মাত্র।