Pages

Monday, April 10, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১১ এপ্রিল ২০১৭



   অদ্য ১১ এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আমান উল্ল্যাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের বিএসপি মাঠ নামক স্থান হতে ৩০৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,২৩,২০০/- ( এক লক্ষ তেইশ হাজার দুইশত) টাকা মাত্র
   অদ্য ১১ এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহমান  সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের জালাখালী ব্রীজ নামক স্থান হতে ৭০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,০৫,০০০/-  ( এক লক্ষ পাঁচ হাজার) টাকা মাত্র
       অদ্য ১১ এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব ‍সুবেদার মোঃ আবুল কালাম  সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কামারপাড়া গ্রামের কামারপাড়া নদীরপাড় নামক স্থান হতে ০২ টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,০০,০০০/-    ( এক লক্ষ) টাকা মাত্র
৪।   উপরে আটককৃত ৩০৮ বোতল ফেন্সিডিল, ৭০ বোতল মদ এবং ০২ টি গরু এর সর্বমোট মূ্ল্য ৩,২৮,২০০/- ( তিন লক্ষ আটাশ হাজার দুইশত ) টাকা মাত্র