Pages

Saturday, April 22, 2017

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ২২ এপ্রিল ২০১৭


অদ্য ২২ এপ্রিল ২০১৭ তারিখ সকাল আনুমানিক ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ঠাকুরপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য ঠাকুরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ঠাকুরপুর বাজার নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ঠাকুরপুর বিওপির নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন। বর্ণিত সভায় মোঃ শাকার উদ্দিন মেম্বার ৭নং ওয়ার্ড কুড়ালগাছি ইউপি, মোঃ মজিবুর রহমান প্রধান শিক্ষক চাকুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোঃ মেহেদী হাসান ইমাম ঠাকুরপুর জামে মসজিদ এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৪০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।