Pages

Wednesday, September 30, 2015

৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চোরাচালান বিরোধী অভিযান এবং অপারেশন কর্মকান্ডের উপর স্থানীয় এবং জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন






চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০১ অক্টোবর ২০১৫



১। অদ্য ০১ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মোক্তার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সরূপপুর গ্রামের সরূপপুর রাস্তার উপর হতে ০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩,২০০/-(তিন হাজার দুইশত) টাকা মাত্র ।
২। অদ্য ০১ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার আনন্দবাস গ্রামের মালশাগাড়ী হতে ২৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৯,০০০/-(উনচল্লিশ হাজার) টাকা মাত্র ।
৩। অদ্য ০১ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ১০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৩,২০০/-(তেতাল্লিশ হাজার দুইশত) টাকা মাত্র।
৪। অদ্য ০১ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্ল্যাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা আমবাগান হতে ৫১০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,০৪,০০০/-(দুই লক্ষ চার হাজার) টাকা মাত্র।
৫।   অদ্য ০১ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বিএসপি মাঠ হতে ২৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯৫,২০০/-(পঁচানব্বই হাজার দুইশত) টাকা মাত্র।
৬। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৩,৮৪,৬০০ /-(তিন লক্ষ চুরাশি হাজার ছয়শত)টাকা মাত্র।

করিডোর ভিত্তিক গবাদি পশু আনয়ন ও রাজস্ব আদায়ের প্রতিবেদনঃ ০১ অক্টোবর ২০১৫



১।   কার্পাসডাংগা করিডোর- শুন্য।
২।   গুরুদাহ করিডোর- ১৮ টি গরু রাজস্ব আদায় ৯,০০০/-।

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা


অদ্য ৩০ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে ০৪টা ৫০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শ্যামকুড় বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাইলবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন শ্যামকুড় বিওপি কমান্ডার হাবিলদার মোঃ জুয়েল মিয়া । বর্ণিত সভায় মোহাম্মদ আলী মেম্বার ৬নং নেপা ইউনিয়ন পরিষদ এবং মোঃ রুস্তম আলী প্রধান শিক্ষক মাইলবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বক্তব্য প্রদান করেন । উক্ত সভায় ১৫০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঢাকা-কলকাতা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচলের প্রতিবেদন: ৩০ সেপ্টেম্বর ২০১৫



ক।       বাংলাদেশে হতে ভারত গমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-৪৫১ জন)
                বাংলাদেশী নাগরিকঃ ৪১১ জন
                ভারতীয় নাগরিকঃ ৩৯ জন
               ইউএসএ নাগরিকঃ ০১ জন

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ৩০ সেপ্টেম্বর ২০১৫



১।   অদ্য ৩০ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপি দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৫/২-এসে এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া আমবাগান নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন নতুনপাড়া বিওপি কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের খেজুরবাগান ক্যাম্প কমান্ডার এসআই মদন লাল ।

২।   অদ্য ৩০ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক দুপুর ০২টা হতে ০২টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৯২/৬-আর এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার তালতলা নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মু্ন্সিপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আবুল বাশার এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের মহাখোলা ক্যাম্প কমান্ডার এসআই রাব্বি SUSHANGBRA.
৩।  উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

দর্শনা ইমিগ্রেশন চেকপোষ্টের মাধ্যমে নাগরিক গমনাগমন: ৩০ সেপ্টেম্বর ২০১৫



ক।      বাংলাদেশ হতে ভারতে গমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-১৮৬ জন)
          (১)      বাংলাদেশী নাগরিকঃ ১৭৬ জন
         (২)      ভারতীয় নাগরিকঃ ১০ জন
খ।  ভারত হতে বাংলাদেশে আগমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-১৮৮ জন)
          (১)      বাংলাদেশী নাগরিকঃ ১৭৮ জন
         (২)      ভারতীয় নাগরিকঃ ১০ জন