অদ্য ২৭ সেপ্টেম্বর ২০১৫
তারিখ আনুমানিক সকাল ১১টা হতে দুপুর ১২টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
অধীনস্থ উথলী বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার,
চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা
প্রদানের জন্য উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় উথলী হাইস্কুল মাঠ নামক স্থানে
স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উথলী বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল
কুদ্দুস। বর্ণিত সভায় মোঃ আব্দুল হান্নান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১নং উথলী ইউনিয়ন
পরিষদ, মোঃ সালাউদ্দিন কাজল সাংবাদিক দৈনিক যুগান্তর এবং মোঃ আকরাম হোসেন প্রধান
শিক্ষক উথলী হাইস্কুল বক্তব্য প্রদান করেন । উক্ত সভায় ১২০ জন স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।