১। অদ্য ২০
সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবু বক্কর সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া গ্রামের নতুনপাড়া
পুকুরপাড় হতে ২৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯৫,৬০০/-(পচাঁনব্বই
হাজার ছয়শত) টাকা মাত্র ।
২। অদ্য ২০
সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১টা ৩০মিনটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনীপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নজরুল
ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নবদুর্গাপুর
গ্রামের নবদুর্গাপুর মাঠ হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ৩৬,০০০/-(ছত্রিশ হাজার) টাকা মাত্র ।
৩। অদ্য ২০
সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ কাজী হান্নান সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার রথীরামপুর গ্রামের রথীরামপুর
কবর স্থানের সামনে কাচা রাস্তার উপর হতে ০১ জন ধৃত আসামী {মোঃ মহিদুল ইসলাম (৩৫), পিতা-মৃত জান মোহাম্মদ, গ্রাম-আকন্দবাড়ীয়া,
পোষ্ট-বেগমপুর, থানা+জেলা-চুয়াডাংগা} ০১ জন পলাতক আসামী {মোঃ শহর আলী(৩৫), পিতা-নুর
ইসলাম, গ্রাম-আকন্দবাড়ীয়া, পোষ্ট-বেগমপুর, থানা+জেলা-চুয়াডাংগা} ২৪ বোতল ভারতীয়
ফেন্সিডিলসহ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯,৬০০/-(নয় হাজার ছয়শত) টাকা
মাত্র। আটককৃত আসামীকে জীবননগর
থানায় সোর্পদ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
৪। অদ্য ২০
সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০মিনটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আঃ
মাবুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোশালপুর
গ্রামের খোশালপুর মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ৭৫,০০০/-(পচাঁত্তর হাজার) টাকা মাত্র।
৫। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,১৬,২০০/-(দুই
লক্ষ ষোল হাজার দুইশত)টাকা মাত্র।
