১। অদ্য ০১ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির বিওপির টহল
কমান্ডার নায়েক মোঃ মোক্তার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর
থানার সরূপপুর গ্রামের সরূপপুর রাস্তার উপর হতে ০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩,২০০/-(তিন হাজার দুইশত) টাকা মাত্র ।
২। অদ্য ০১ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির টহল কমান্ডার হাবিলদার
মোঃ আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার আনন্দবাস
গ্রামের মালশাগাড়ী হতে ২৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৯,০০০/-(উনচল্লিশ
হাজার) টাকা মাত্র ।
৩। অদ্য ০১ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টা ৩০
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল
কমান্ডার নায়েক মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ১০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৩,২০০/-(তেতাল্লিশ হাজার দুইশত) টাকা মাত্র।
৪। অদ্য ০১ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার
হাবিলদার মোঃ আরাফাত উল্ল্যাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা আমবাগান হতে ৫১০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,০৪,০০০/-(দুই লক্ষ চার হাজার) টাকা মাত্র।
৫। অদ্য ০১
অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের
বিএসপি মাঠ হতে ২৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯৫,২০০/-(পঁচানব্বই
হাজার দুইশত) টাকা মাত্র।
৬। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৩,৮৪,৬০০
/-(তিন লক্ষ চুরাশি হাজার ছয়শত)টাকা মাত্র।

