অদ্য
১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিট হতে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নিমতলা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও
শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে
স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আকন্দবাড়ীয়া
সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য
ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য
প্রদান করেন উথলী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাজমুল হক এবং নিমতলা বিওপি
কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী । বর্ণিত সভায় মোঃ আমিনুল ইসলাম মেম্বার ৬ নং ওয়াড
বেগমপুর ইউনিয়ন পরিষদ এবং মোছাঃ মাসুমা খাতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষীকা আকন্দবাড়ীয়া
সরকারী প্রাথমিক বিদ্যালয় । উক্ত সভায় ২৫০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন।
