Pages

Saturday, September 12, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ১২ সেপ্টেম্বর ২০১৫



অদ্য ১২ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে ০৫টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুজিবনগর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সোনাপুর বাজার নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আবু তাহের। বর্ণিত সভায় মোঃ আইয়ুব আলী চেয়ারম্যান বাগোয়ান ইউনিয়ন পরিষদ, মোঃ সোহরাব হোসেন ইউপি সদস্য এবং মফিজুল ইসলাম অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় । উক্ত সভায় ৬০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।