১। অদ্য ১৭ সেপ্টেম্বর
২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টা সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহ আলম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া গ্রামের নতুনপাড়া
আমবাগান হতে ৯১৫ পাতা বাংলাদেশী সুখী বড়ি আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫৪,৯০০/-(চুয়ান্ন
হাজার নয়শত) টাকা মাত্র।
২। অদ্য ১৭ সেপ্টেম্বর
২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের হেলেঞ্চাপাড়া
পুকুরপাড় হতে ০৮ বোতল ভারতীয় মদ এবং ০১ টি ভারতীয় বাই সাইকেল আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূল্য ১৭,০০০/-(সতের হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ১৭ সেপ্টেম্বর
২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মেদিনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সৈয়দ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার মেদিনীপুর গ্রামের মেদিনীপুর তেতুলপাড়া হতে ৪০ বোতল ভারতীয়
ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৬,০০০/-(ষোল হাজার) টাকা মাত্র ।
৪। অদ্য ১৭ সেপ্টেম্বর
২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ দিলবর রহমান সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামের মানিকপুর
মাঠ হতে ৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৮,০০০/-(আটত্রিশ
হাজার) টাকা মাত্র।
৫। অদ্য ১৭ সেপ্টেম্বর
২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৮টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আসাদুল করিম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জাহাজপোতা গ্রামের জাহাজপোতা
মাঠ হতে ২৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য
৪২,০০০/-(বিয়াল্লিশ হাজার) টাকা মাত্র।
৬। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৬৭,৯০০/-(এক
লক্ষ সাতষট্টি হাজার নয়শত)টাকা মাত্র।
