অদ্য ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪টা
৩০ মিনিট হতে ০৫টা ২০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ জগন্নাথপুর
বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং
অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য জগন্নাথপুর
বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় খলিসাগাড়ী সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে
স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন জগন্নাথপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আসাদুল করিম । বর্ণিত
সভায় মোঃ কুদ্দুস আলী মেম্বার খলিসাগাড়ী ইউনিয়ন পরিষদ এবং মোঃ শাহাব উদ্দিন প্রধান
শিক্ষক খলিসাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যায়ল। উক্ত সভায় ৭০ জন স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
