Pages

Saturday, September 30, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক ফেন্সিডিল এবং মদসহ ০৩ জন আসামী আটক ০১ অক্টোবর ২০১৭

১।   অদ্য ০১ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার নায়েক বাবর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বাজিতপুর গ্রামের বাজিতপুর নামক স্থান হতে ০১ জন আসামীসহ (মোঃ ওয়াসিম হোসেন (৩০), পিতা-সাদের আলী, গ্রাম-বাজিতপুর, পোষ্ট-গোভীপুর, থানা+জেলা-মেহেরপুর) ২০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮,০০০/- (আট হাজার) টাকা মাত্র। আটককৃত ফেন্সিডিলসহ আসামীকে মেহেরপুর সদর থানায় সোর্পদ করতঃ নায়েক বাবর আলী বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

২।   অদ্য ০১ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার সুবেদার আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা মাথাভাংগা নদীর পাড় নামক স্থান হতে ০২ জন আসামীসহ (ক। মোঃ আব্দুল কুদ্দুস (৩৫), পিতা-মৃত ইমাম আলী এবং খ। মোঃ শাহিন (২৮), পিতা- আসাদুর উভয়ের গ্রাম-ঝাঝাডাংগা, পোষ্ট- দর্শনা, থানা- দামুড়হুদা, জেলা- চুয়াডাংগা) ২৫ বোতল ফেন্সিডিল এবং ১০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা মাত্র। আটককৃত ফেন্সিডিল এবং মদসহ আসামীদেরকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ সুবেদার আমিরুল ইসলাম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

৩।   অদ্য ০১ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বুড়িপোতা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার নবীননগর গ্রামের নবীননগর নামক স্থান হতে ০৬ বোতল মদ এবং ০১ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯,৪০০/- (নয় হাজার চারশত) টাকা মাত্র। আটককৃত মদ ও ফেন্সিডিল মেহেরপুর সদর থানায় জমা করতঃ উক্ত ঘটানার জন্য ০২ জনকে (ক। মোঃ আনারুল (৪৫), পিতা-মৃত আজগর আলী মন্ডল এবং খ। বুদু (৩২), পিতা-দুলা উভয়ের গ্রাম-শালিকা পশ্চিমপাড়া, পোষ্ট-দাড়িয়াপুর, থানা+জেলা-মেহেরপুর) পলাতক আসামী করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

৪।   উপরে উল্লেখিত আটককৃত ৪৬ বোতল ফেন্সিডিল এবং ১৬ বোতল মদ এর সর্বমোট মুল্য ৪২,৪০০/-(বিয়াল্লিশ হাজার চারশত)টাকা মাত্র।

Friday, September 29, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ৩০ সেপ্টেম্বর ২০১৭



১।   অদ্য ৩০ সেপ্টেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ দিলবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর মাঠ নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭২,০০০/-(বাহাত্তর হাজার) টাকা মাত্র।  
২।   উপরে উল্লেখিত আটককৃত ৪৮ বোতল মদ এর সর্বমোট মূল্য ৭২,০০০/-(বাহাত্তর হাজার) টাকা মাত্র।

Wednesday, September 27, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক ফেন্সিডিলসহ ০৩ জন আসামী আটক ২৮ সেপ্টেম্বর ২০১৭



১।   গত ২৭ সেপ্টেম্বর ২০১৭ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথুলী গ্রামের উথুলী আমতলা নামক স্থান হতে ০২ জন ধৃত আসামীসহ (ক। মোঃ বাবু মিয়া (২৮), পিতা-আক্কাছ আলী এবং খ। মোঃ মুসলিম উদ্দিন (৫৫), পিতা-মৃত রিয়াজ উদ্দিন উভয়ের গ্রাম-উথুলী আমতলা, ডাক-উথুলী, থানা-জীবননগর, জেলা-চুয়াডাংগা) ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৬,০০০/-(ষোল হাজার) টাকা মাত্র। আটককৃত ফেন্সিডিলসহ আসামীদেরকে জীবননগর থানায় সোপর্দ করতঃ হাবিলদার মোঃ শওকত আলী বাদী হয়ে আসামীদেরকে বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

২।   অদ্য ২৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখ দুপুর আনুমানিক ০১টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঝাঝা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার ঝাঝা গ্রামের ঝাঝা বাঁশবাগান নামক স্থান হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ ইদ্রিস আলী (৫০), পিতা- মৃত উজির আলী, গ্রাম-ঝাঝা, ডাক-গোভীপুর, থানা+জেলা-মেহেরপুর) ০৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,৪০০/-(দুই হাজার চারশত) টাকা মাত্র। আটককৃত ফেন্সিডিলসহ আসামীকে মেহেরপুর সদর থানায় সোপর্দ করতঃ উক্ত ঘটানার জন্য আরও ০১ জনকে পলাতক (মোঃ আলমগীর হোসেন (৩৫), পিতা-মোঃ আনছার আলী, গ্রাম-হরিরামপুর, ডাক-গোভীপুর, থানা+জেলা-মেহেরপুর) আসামী করে নায়েক কাশেম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

২।   উপরে উল্লেখিত আটককৃত ৪৬ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ১৮,৪০০/-(আঠার হাজার চারশত) টাকা মাত্র।