১। অদ্য ১৫
সেপ্টেম্বর ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ গোলাম সরোয়ার সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর
মাঠ নামক স্থান হতে ৪০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৬,০০০/-
(ষোল হাজার) টাকা মাত্র।
২। অদ্য ১৫
সেপ্টেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের বারাদি টহল কমান্ডার নায়েক মোঃ আকবর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর কবর স্থান
নামক স্থান হতে ২৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৯,০০০/-
(উনচল্লিশ হাজার) টাকা মাত্র।
৩। উপরে উল্লেখিত আটককৃত ৪০ বোতল ফেন্সিডিল এবং ২৬ বোতল
মদ এর সর্বমোট মূল্য ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) টাকা মাত্র।