Tuesday, June 30, 2015
চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০১ জুলাই ২০১৫
১। অদ্য ০১ জুলাই
২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আসানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার রতিরামপুর গ্রামের রতিরামপুর
গোরস্থান হতে ১৪২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,১৩,০০০/-(দুই
লক্ষ তের হাজার) টাকা মাত্র।
২। অদ্য ০১
জুলাই ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৫টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত
উল্ল্যা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার
ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা নদীর পাড় হতে ০৬ বোতল ভারতীয় মদ এবং ৬৯ বোতল ভারতীয়
ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৬,৬০০/-(ছত্রিশ হাজার ছয়শত)
টাকা মাত্র ।
৩। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,৪৯,৬০০/-(দুই লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শত)
টাকা মাত্র।
করিডোর ভিত্তিক গবাদি পশু আনয়ন ও রাজস্ব আদায়ের প্রতিবেদনঃ ০১ জুলাই ২০১৫
১। কার্পাসডাংগা করিডোর- গরু ৩২ টি এবং মহিষ ১৫ টি রাজস্ব আদায় ২৩,৫০০/-।
২। গুরুদাহ করিডোর- গরু ০৮ টি রাজস্ব আদায়
৪,০০০/-।
ঢাকা-কলকাতা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচলের প্রতিবেদন: ৩০ জুন ২০১৫
ক। বাংলাদেশে হতে ভারত গমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-২৩৪ জন)
১। বাংলাদেশী নাগরিকঃ ১৭০ জন
২।
ভারতীয় নাগরিকঃ ৬৪ জন
দর্শনা ইমিগ্রেশন চেকপোষ্টের মাধ্যমে নাগরিক গমনাগমন: ৩০ জুন ২০১৫
ক। বাংলাদেশ হতে
ভারতে গমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক- ১৭০ জন)
(১) বাংলাদেশী নাগরিকঃ ১৫৯ জন
(২) ভারতীয়
নাগরিকঃ ১১ জন
খ। ভারত হতে
বাংলাদেশে আগমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-১২৬ জন)
(১) বাংলাদেশী নাগরিকঃ ১১৬ জন
(২) ভারতীয়
নাগরিকঃ ১০ জন
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকঃ ৩০ জুন ২০১৫
১। অদ্য ৩০ জুন ২০১৫
তারিখ আনুমানিক সকাল ০৯টা ৩০ মিনিট হতে ১০ টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মদনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮৩/৪-এস এর নিকট শুন্য
রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছোটবলদিয়া নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি
কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব
দেন মদনা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মাবুদ হোসেন এবং প্রতিপক্ষ বিএসএফ এর
পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের বিষ্ণুপুর ক্যাম্প কমান্ডার এস আই
কুরবান আলী ।
২। উপরে
উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা,
তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা,
নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত
পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।
Subscribe to:
Posts (Atom)





