Pages

Monday, June 22, 2015

সীমান্তে হত্যা বন্ধে জনগনের করণীয়, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কে জনসচেতনতা মূলক সভা


অদ্য ২২ জুন ২০১৫ তারিখে আনুমানিক বিকাল ০৪ টা হতে ০৪ টা ৩০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ আনন্দবাস বিওপির সার্বিক ব্যাবস্থাপনায় নারী শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেহেরপুর জেলার মুজিবনগর থানার আনন্দবাস বাজার প্রাঙ্গনে স্থানীয় জনসাধারন গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন আনন্দবাস বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হালিম, আনন্দবাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।