Pages

Sunday, June 21, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২২ জুন ২০১৫



১।   অদ্য ২২ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিন্টু সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবনগর থানার মানিকপুর গ্রামের মানিকপুর মাঠ হতে ৫১০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,০৪,০০০/-(দুই লক্ষ চার হাজার) টাকা মাত্র ।
২।   অদ্য ২২ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের কালিগঞ্জ পাঁকা রাস্তার উপর হতে ৯১৩টি ভারতীয় চশমা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩,১০,১০০/-(তিন লক্ষ দশ হাজার একশত) টাকা মাত্র।


৩।  উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৫,১৪,১০০/-(পাঁচ লক্ষ চৌদ্দ হাজার একশত) টাকা মাত্র।