১। অদ্য ১০ জুন
২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক কাজী হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর
মাঠ হতে ০১ জন ধৃত আসামী সহ {মোঃ বাবলু মিয়া(৩০), পিতা-শামস্ উদ্দিন,
গ্রাম-আকন্দবাড়ীয়া, পোষ্ট-বেগমপুর, থানা+জেলা চুয়াডাংগা} ১০ বোতল ভারতীয় মদ আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৫,০০০/-(পনের হাজার ) টাকা মাত্র । আটককৃত আসামীকে উপজেলা
নির্বাহী ম্যাজিষ্ট্রেট, চুয়াডাংগা কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২২ ‘ঘ’
ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড শাস্তি
প্রদান করা হয়েছে, যার মোবাইল কোর্ট মামলা নং ১৭৬/২০১৫ তারিখ ১০ জুন ২০১৫।
২। অদ্য ১০ জুন
২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবু তাহের সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বুচিতলা গ্রামের বুচিতলা মাঠ হতে
২৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৭,৫০০/-(সাইত্রিশ হাজার
পাঁচশত) টাকা মাত্র।
৩। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৫২,৫০০/-(বায়ান্ন হাজার পাঁচশত) টাকা
মাত্র।

