Pages

Tuesday, June 16, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযানঃ ১৭ জুন ২০১৫



১।   অদ্য ১৭ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ১২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর আমবাগান হতে ৯৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৪৪,০০০/-(এক লক্ষ চুয়াল্লিশ হাজার) টাকা মাত্র।

২।   অদ্য ১৭ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার সন্তোষপুর গ্রামের সন্তোষপুর প্রাইমারী স্কুল মাঠ হতে ৮৮ বোতল ভারতীয় মদ এবং ১১ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৩৬,৪০০/-(এক লক্ষ ছত্রিশ হাজার চারশত) টাকা মাত্র।

৩। অদ্য ১৭ জুন ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ হতে ১০০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র।

৪।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৪,৩০,৪০০/-(চার লক্ষ ত্রিশ হাজার চারশত) টাকা মাত্র।