Pages

Sunday, June 28, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৯ জুন ২০১৫



১।   অদ্য ২৯ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার  মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া গ্রামের নতুনপাড়া আমবাগান হতে ৪৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭০,৫০০/-(সত্তর হাজার পাঁচশত) টাকা মাত্র।
২।   অদ্য ২৯ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার বাগোয়ার গ্রামের বাগোয়ার মোড় হতে ৩০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৫,০০০/-(পঁয়তাল্লিশ হাজার) টাকা মাত্র ।
৩। অদ্য ২৯ জুন ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ হতে ৯৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৪৭,০০০/-(এক লক্ষ সাতচল্লিশ হাজার) টাকা মাত্র।
৪।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,৬২,৫০০/-(দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশত) টাকা মাত্র।