Pages

Friday, June 12, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযানঃ ১৩ জুন ২০১৫



১।   অদ্য ১৩ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ১২টা ০৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হরিরামপুর গ্রামের হরিরামপুর রাস্তার উপর হতে ০১ জন ধৃত আসামীসহ {মোঃ জামাল উদ্দিন (৩০), পিতা-মোঃ হিসাব মন্ডল, গ্রাম-শিবনগর, পোস্ট-চন্দ্রবাস, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা} ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল ০১ টি মোটর সাইকেল এবং ০১ টি মোবাইল সেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৬১,২০০/-(এক লক্ষ একষট্টি হাজার দুইশত) টাকা মাত্র । আটককৃত মালামালসহ আসামীদ্বয়কে দামুড়হুদা থানায় সোপার্দ করা হয়েছে যার মামলা নং ১৬ তারিখ ১৩ জুন ২০১৫।


২।   অদ্য ১৩ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনীপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নবদূর্গাপুর গ্রামের নবদূর্গাপুর মাঠ হতে ১৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২১,০০০/-(একুশ হাজার) টাকা মাত্র ।

৩। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৮২,২০০/-(এক লক্ষ বিরাশি হাজার দুইশত) টাকা মাত্র।