অদ্য ২৬ জুন ২০১৫
তারিখ আনুমানিক সকাল ০৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর
মাঠ (আখ ক্ষেতের মধ্যে) হতে ০১ জন ধৃত আসামীসহ {মোঃ সাদ্দাম হোসেন(২২), পিতা-মোঃ
ওসমান শেখ, গ্রাম-জয়নগর, পোষ্ট-দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা} ০৫ বোতল ভারতীয়
ফেন্সিডিল এবং ১৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৬,০০০/-(ছাব্বিশ
হাজার) টাকা । আটকৃত আসামীকে উপজেলা
নির্বাহী ম্যাজিষ্ট্রেট, দামুড়হুদা কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ২২
‘ঘ’ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০১ (এক) বৎসরের বিনাশ্রম কারাদন্ড
শাস্তি প্রদান করা হয়েছে, যার মোবাইল কোর্ট মামলা নং ৩৫/২০১৫ তারিখ ২৬ জুন ২০১৫।
