Pages

Tuesday, January 31, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০১ ফেব্রুয়ারি ২০১৭



১।   অদ্য ০১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ নামক স্থান হতে ৫০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকা মাত্র।


২।   উপরে আটককৃত ৫০ বোতল মদ এর সর্বমোট মূল্য ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার)টাকা মাত্র।

কলকাতা- ঢাকা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচলের প্রতিবেদন: ৩১ জানুয়ারি ২০১৭



ক।       ভারত হতে বাংলাদেশে গমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-৩৭৭ জন)
          ১।     বাংলাদেশী নাগরিকঃ ২৩৬ জন
               ভারতীয় নাগরিকঃ ৪০ জন
     অস্ট্রেলিয়া নাগরিকঃ ০১ জন

রাজস্ব আদায়ঃ শুন্য।

দর্শনা ইমিগ্রেশন চেকপোষ্টের মাধ্যমে নাগরিক গমনাগমন: ৩১ জানুয়ারি ২০১৭



ক।      বাংলাদেশ হতে ভারতে গমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-৩১০ জন)
          (১)      বাংলাদেশী নাগরিকঃ ২৮৯ জন
          (২)      ভারতীয় নাগরিকঃ ২১ জন
খ।  ভারত হতে বাংলাদেশে আগমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-৩৭২ জন)
          (১)      বাংলাদেশী নাগরিকঃ ৩৩৩ জন
          (২)      ভারতীয় নাগরিকঃ ৩৯ জন
রাজস্ব আদায়ঃ-শুন্য।

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ৩১ জানুয়ারি ২০১৭



অদ্য ৩১ জানুয়ারি ২০১৭ তারিখ বিকাল আনুমানিক ০৩টা ৩০ মিনিট হতে ০৪টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মদনা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য মদনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বড়বলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন মদনা বিওপির হাবিলদার মোঃ হাবিবুর রহমান। বর্ণিত সভায় মোঃ সাইদুল ইসলাম ইউপি সদস্য, মোঃ আপেল মাহমুদ শিক্ষক বড়বলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৯০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Monday, January 30, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ৩১ জানুয়ারি ২০১৭



১।   অদ্য ৩১ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আসানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের শিংনগর মাঠ নামক স্থান হতে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৬,০০০/-(ষোল হাজার) টাকা মাত্র।


২।   উপরের আটককৃত ৪০ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ১৬,০০০/-(ষোল হাজার) টাকা মাত্র।