অদ্য ২৩ জানুয়ারি
২০১৭ তারিখ সকাল আনুমানিক ১১টা হতে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধীনস্থ দশনা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক
পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা
প্রদানের জন্য জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেমনগর তিন রাস্তার মোড় নামক
স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন দশনা বিওপির হাবিলদার মোঃ সিরাজুল
ইসলাম। বর্ণিত সভায় মোঃ রেজাউল হোসেন কাউন্সিলর দশনা পৌরসভা, মোঃ হারুন অর রশিদ
সহকারী শিক্ষক রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য গন্যমান্য
ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৭০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন।
