১। অদ্য ১২
জানুয়ারি ২০১৭ তারিখ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ জাহিদ
শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বুড়িপোতা
গ্রামের বুড়িপোতা বর্ডারপাড়া নামক স্থান হতে ০১ জন আসামীসহ(মোঃ ফিরোজ আলী (২৫),
পিতা- মোঃ সামছুল মোল্লা, গ্রাম-বুড়িপোতা, পোষ্ট-গোভিপুর, থানা-মেহেরপুর সদর,
জেলা-মেহেরপুর) ০৩ গ্রাম হিরোইন এবং ০১ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ৬,৪০০/-(ছয় হাজার চারশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে মেহেরপুর
সদর থানায় সোপর্দ করতঃ নায়েব সুবেদার মোঃ জাহিদ শিকদার বাদী হয়ে বর্ণিত আসামীর
বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।
২। অদ্য ১২
জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আকন্দবাড়ীয়া গ্রামের আকন্দবাড়ীয়া
মাঠ নামক স্থান হতে ২৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ৯২,০০০/-(বিরানব্বই হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ১২
জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক শ্রী বীরেন্দ্র
নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা
গ্রামের ঝাঝাডাংগা মাঠ নামক স্থান হতে ৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম
হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৬,৮০০/-(ছত্রিশ হাজার আটশত) টাকা মাত্র।
৪। অদ্য ১২
জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ খলিলুর রহমান সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার শিংনগর গ্রামের শিংনগর
নদীর পাড় নামক স্থান হতে ৬৭ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ২৬,৮০০/-(ছাব্বিশ হাজার আটশত) টাকা মাত্র।
৫। অদ্য ১২
জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দশনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক
স্থান হতে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৪,০০০/-(চব্বিশ
হাজার) টাকা মাত্র।
৬। উপরে আটককৃত
৪৫০ বোতল ফেন্সিডিল এবং ০৩ গ্রাম হিরোইন এর সর্বমোট মূল্য ১,৮৬,০০০/-(এক লক্ষ ছিয়াশি
হাজার) টাকা মাত্র।