১। অদ্য ১৭
জানুয়ারি ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আসানুল হক সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের শিংনগর মাঠ নামক
স্থান হতে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৮,০০০/-(আটচল্লিশ
হাজার) টাকা মাত্র।
২। অদ্য ১৭
জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আমান উল্ল্যাহ সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের জালাখালী
ব্রীজ নামক স্থান হতে ১০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ৪৩,২০০/-(তেতাল্লিশ হাজার দুইশত) টাকা মাত্র।
৩। অদ্য ১৭
জানুয়ারি ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলীমুজ্জামান সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া
মাঠ নামক স্থান হতে ৩০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৫,০০০/-(পয়তাল্লিশ
হাজার) টাকা মাত্র।
৪। অদ্য ১৭
জানুয়ারি ২০১৭ তারিখ সকাল আনুমানিক ০৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের কালিগঞ্জ পাকা
রাস্তার উপর হতে ২০০ টি ভারতীয় হিন্দুদের তজ্বী ব্যাগ, ১৯৪১ টি পুতির মালা, ৩৯৫
জোড়া কানের রিং, ৪১৪ টি ব্যাচলেট এবং ৯০ টি আংটি আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ১,৯১,৮০০/-(এক লক্ষ একানব্বই হাজার আটশত) টাকা মাত্র।



