১। অদ্য ০৭ জানুয়ারি ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার দর্শনা গ্রামের দর্শনা পুরাতন বাজার পাকা রাস্তার উপর হতে ০১
টি মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২,৮০,০০০/-(দুই লক্ষ আশি হাজার)
টাকা মাত্র।
২। অদ্য ০৭ জানুয়ারি ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হাই আল হাদী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ নামক স্থান হতে ১৯
বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৮,৫০০/-(আটাশ হাজার পাঁচশত) টাকা
মাত্র।
৩। উপরে আটককৃত ০১ টি মোটর
সাইকেল এবং ১৯ বোতল মদ সর্বমোট মূল্য ৩,০৮,৫০০/-(তিন লক্ষ আট হাজার পাঁচশত) টাকা
মাত্র।