Pages

Tuesday, January 10, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১১ জানুয়ারি ২০১৭



১।   অদ্য ১১ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ জাহাংগীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের কুতুবপুর ঈদগাহ মাঠ স্থানে ফাঁদ পাতে। আনুমানিক রাত ০৩ টার সময় একজন লোক ০১ টি ব্যাগ নিয়ে ভারত হতে বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল চ্যালেঞ্জ করলে বর্ণিত ব্যক্তি ব্যাগটি ফেলে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। তখন টহল দল ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় আটক করে এবং ব্যাগের ভিতর হতে ২,০৪৫ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার আনুমানিক মূ্ল্য ৬,১৩,৫০০/-(ছয় লক্ষ তের হাজার পাঁচশত) টাকা মাত্র।
২।   অদ্য ১১ জানুয়ারি ২০১৭ তারিখ সকাল আনুমানিক ০৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মুঞ্জুর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ নামক স্থান হতে ১১৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৬,০০০/-(ছিচল্লিশ হাজার) টাকা মাত্র।
৩।   অদ্য ১১ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক শ্রী বীরেন্দ্র নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের বাবলাতলা মাঠ নামক স্থান হতে ৯৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৮,৪০০/-(আটত্রিশ হাজার চারশত) টাকা মাত্র।
৪।   উপরে আটককৃত ২,০৪৫ টি ইয়াবা ট্যাবলেট এবং ২১১ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ৬,৯৭,৯০০/-(ছয় লক্ষ সাতানব্বই হাজার নয়শত) টাকা মাত্র।