Pages

Monday, January 9, 2017

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ০৯ জানুয়ারি ২০১৭



১।    অদ্য ০৯ জানুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক সকাল ১১টা হতে ১১টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৮/১-আর এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পাবলাতলা নদীরপাড় নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন সুলতানপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আমিরুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৩ বিএসএফ ব্যাটালিয়নের হালদারপাড়া ক্যাম্প কমান্ডার এসআই মদন লাল ।
২।    অদ্য ০৯ জানুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক বিকাল ০৩টা হতে ০৩টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন নিমতলা বিওপি কমান্ডার নায়েব সুবদার মোঃ খলিলুর রহমান এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্প কমান্ডার এসআই এসবি রাম।
৩।  অদ্য ০৯ জানুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক বিকাল ০৩টা হতে ০৩টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের রুদ্রনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১২৬ নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার রুদ্রনগর নদীর পাড় নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন রুদ্রনগর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ কাজী শাহিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ ব্যাটালিয়নের হিলশামারী ক্যাম্প কমান্ডার এসআই দিলবাগ সিং।
৪।   উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।