১। অদ্য ৩০ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ মোরশেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর মাঝপাড়া নামক স্থান হতে ০১ জন ধৃত
আসামীসহ (মোঃ শফিকুল কামার (৪০), পিতা-মৃত গনি মন্ডল, গ্রাম-মুন্সিপুর,
পোষ্ট-পীরপুরকুল্লা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ৩২০ টি ডাইক্লোফেন ইনজেকশন
এবং ০৩ টি বন্দুকের গুলি আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩,৩৮০/-(তিন
হাজার তিনশত আশি) টাকা মাত্র। আটককৃত আসামী এবং মালামাল দামুড়হুদা থানায় সোর্পদ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
২। অদ্য ৩০ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক
০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া বাঁশঝাড় বাগান নামক
স্থান হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য
৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকা মাত্র।
৩। উপরের আটককৃত ৩২০ টি ডাইক্লোফেন ইনজেকশন, ০৩ টি
বন্দুকের গুলি এবং ৫০ বোতল মদ এর সর্বমোট মূল্য ৭৮,৩৮০/-(আটাত্তর হাজার তিনশত আশি)
টাকা মাত্র।

