১। অদ্য ২১
জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের ঠাকুরপুর
মাঠ নামক স্থান হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পঁচাত্তর
হাজার) টাকা মাত্র।
২। অদ্য ২১
জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পীরপুরকুল্লা গ্রামের পীরপুরকুল্লা
মাঠ নামক স্থান হতে ১৫০ পিস কমলা লেবু, ৩০ কেজি মাল্টা লেবু এবং ১০ কেজি বেদেনা আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯,২৫০/-(নয় হাজার দুইশত পঞ্চাশ) টাকা মাত্র।
৩। উপরে আটককৃত
৫০ বোতল মদ, ১৫০ পিস কমলা লেবু, ৩০ কেজি মাল্টা লেবু এবং ১০ কেজি বেদেনা এর সর্বমোট
মূল্য ৮৪,২৫০/-(চুরাশি হাজার দুইশত পঞ্চাশ) টাকা মাত্র।

