১। অদ্য ০৯ জানুয়ারি ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির
টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ নামক
স্থান হতে ৬০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৪,০০০/-(চব্বিশ
হাজার) টাকা মাত্র।
২। অদ্য ০৯ জানুয়ারি ২০১৭ তারিখ রাত
আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ নামক
স্থান হতে ৪১ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬১,৫০০/-(একষট্টি
হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩। উপরে আটককৃত ৬০ বোতল ফেন্সিডিল
এবং ৪১ বোতল মদ এর সর্বমোট মূল্য ৮৫,৫০০/-(পঁচাশি হাজার পাঁচশত) টাকা মাত্র।