Pages

Saturday, January 14, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৫ জানুয়ারি ২০১৭



১।   অদ্য ১৫ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকা মাত্র।


২।   অদ্য ১৫ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের বাবলাতলা মাঠ নামক স্থান হতে ৫১ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২০,৪০০/-(বিশ হাজার চারশত) টাকা মাত্র।


৩।   অদ্য ১৫ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ নামক স্থান হতে ৪৩ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬৪,৫০০/-(চৌষট্টি হাজার পাঁচশত) টাকা মাত্র।


৪।   অদ্য ১৫ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের বিএসপি মাঠ নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮,০০০/-(আট হাজার) টাকা মাত্র।


৫।   অদ্য ১৫ জানুয়ারি ২০১৭ তারিখ সকাল আনুমানিক ০৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার জীবননগর গ্রামের জীবননগর পাকা রাস্তা নামক স্থান হতে ১৩০ পিচ চেইন, ১০০ জোড়া কানের দুল, ০৬ জোড়া পায়ের নুপুর, ০৬ টি মেকাপ বক্স, ৩০০টি কপালের টিপের বক্স এবং ৭২ টি নেইল পালিশ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯৮,৪০০/-(আটানব্বই হাজার চারশত) টাকা মাত্র।


৬।   উপরে আটককৃত ৯৩ বোতল মদ, ৭১ বোতল ফেন্সিডিল, ১৩০ পিচ চেইন, ১০০ জোড়া কানের দুল, ০৬ জোড়া পায়ের নুপুর, ০৬ টি মেকাপ বক্স, ৩০০টি কপালের টিপের বক্স এবং ৭২ টি নেইল পালিশ এর সর্বমোট মূল্য ২,৬৬,৩০০/-(দুই লক্ষ ছেষট্টি হাজার তিনশত) টাকা মাত্র।