১৪ এপ্রিল ২০১৫ তারিখে ১৪২২ বঙ্গাব্দের প্রথম দিন বিপুল উৎসাহ এবং উদ্দীপনার সাথে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন,
চুয়াডাংগা বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করে। সকাল ০৯ টা হতে সর্বসাধারনের ব্যাপক
অংশগ্রহণ ও উপস্থিতিতে মেলা প্রাঙ্গন সরগরম ছিল। মেলায় পান্তাভাত, ইলিশ ভাজা, আলুভর্তা ও শুটকী
ভর্তা, বিভিন্ন ধরনের খেলনা, বাইস্কপ, গার্মেন্টস আইটেম, বিভিন্ন প্রকার দেশীয়
পিঠা এবং শরবতের স্টলসহ বিভিন্ন প্রকার স্টল ছিল। মেলায় গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, বানর খেলা, সাপ খেলা এবং
নাগরদোলাও ছিল।এছাড়াও
বিকাল ০৪ টা হতে ঢাকা হতে আগত সনামধন্য শিল্পিদের পরিবেশনায় শুরু হয় সীমান্ত
সাংস্কৃতিক সন্ধ্যা । সর্বসাধারনের ব্যাপক অংশগ্রহণ ও উপস্থিতি এবং বাংলা
সংস্কৃতির প্রতি তাদের প্রগার ভারবাসার বর্হিঃপ্রকাশ আমাদেরকে আয়োজক হিসেবে
উৎসাহিত ও অনুপ্রানিত করেছে।






