Pages

Tuesday, April 28, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৯ এপ্রিল ২০১৫



১। গত ২৮ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক বিকেল ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাজমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের হালদারপাড়া মাঠ হতে ২৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯৬,০০০/-(ছিয়ানব্বই হাজার) টাকা মাত্র।

২। গত ২৮ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর পাকা রাস্তার উপর হতে ১৪.৫ কেজি ভারতীয় কার্বাইড আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২১,৭৫০/-(একুশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা মাত্র।
৩। অদ্য ২৯ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার পেয়ারাতলা গ্রামের পেয়ারাতলা পাকা রাস্তার উপর হতে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৪,০০০/-(চব্বিশ হাজার) টাকা মাত্র ।
 
৪।   অদ্য ২৯ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১১ টা ৩০ মিনিটের সময় ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ফয়জুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক টাস্কফোর্সের এর মাধ্যমে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার শ্যামকুড় গ্রামের শ্যামকুড় মাঠ হতে ১০ (দশ) কেজি কাঁচা গাঁজা এবং আসামীর শরীর তল্লাশী করে ৫০ গ্রাম গাঁজা নিম্নবর্নিত আসামীসহ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৫,১৭৫/- টাকা। উক্ত আসামী ও গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে রয়েছে(ছবি সংযুক্ত)।(ধৃত আসামী -০১জন নাম- মোঃ স্বপন (৩০), পিতা-সাহেব আলী, গ্রাম+ পোষ্ট- শ্যামকুড়, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ)।




৫।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৭৬,৯২৫/-(এক লক্ষ ছিয়াত্তর হাজার নয়শত পচিশ) টাকা মাত্র।