Pages

Sunday, April 12, 2015

৮৭তম ব্যাচের লোক ভর্তির সময় দালাল চক্রের সদস্য আটক



অদ্য ১২ এপ্রিল ২০১৫ তারিখে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, চুয়াডাংগার তত্ত্বাবধানে চুয়াডাংগা  জেলার ৮৭তম ব্যাচের ভর্তিকৃত রিক্রুটদের প্রাথমিক মেডিক্যাল চলাকালীন আনুমানিক সকাল ১০টা ৩০মিনিটের সময় বিজিবিতে ভর্তির দালাল চক্রের হোতা  মোঃ ফজলুল হক (৫০), পিতা-মৃত গাজীম উদ্দিন, গ্রাম+পোষ্ট-ডিঙ্গেদাহ, থানা+ জেলা -চুয়াডাংগা  কে আটক করা হয়। ঘটনায় প্রকাশ উক্ত দালাল বিজিবিতে ভর্তি ইচ্ছুক ৮৭ তম ব্যাচের মোঃ হেলাল উদ্দিন (জিডি-১৯০০৩২), পিতা- মৃত আনন্দ মন্ডল, গ্রাম-শৈলঘাড়ি, পোষ্ট-মুমিনপুর, থানা+জেলা-চুয়াডাংগা এবং  মোঃ জিয়ারুল ইসলাম (জিডি-১৯০০৬৬), পিতা-আসার উদ্দিন, গ্রাম-মদনা, পোষ্ট-মদনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা এর নিকট হতে চাকুরীর মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রত্যেকের সহিত ৫,০০,০০০/- লক্ষ টাকার চুক্তি করে। এছাড়া ভর্তি ইচ্ছুক রিক্রটদের চাকুরী দেওয়ার প্রলোভন দেখানোর জন্য ছয় লক্ষ, চার লক্ষ, দুই লক্ষ পঞ্চাশ হাজার, বিরাশি হাজার এবং আশি হাজার টাকার ভূয়া চেক দেখায়। পরবর্তীতে দালাল মোঃ ফজলুল হক কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় মোঃ হাবিবুর রহমান (৩৫), চুয়াডাংগা এবং মোঃ সুমন আহম্মেদ, ঢাকা (মোবাঃ ০১৯৮৮-৮৯২৭৬৭) উক্ত চক্রের সাথে জড়িত। বর্তমানে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য চুয়াডাংগা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। যার চুয়াডাংগা থানার মামলা নম্বর -৮ তারিখ ১২ এপ্রিল ২০১৫। এছাড়া বিজিবিতে লোক ভর্তির সময় এ ধরনের ভূয়া দালাল চক্রের নিকট হতে সাবধানতা অবলম্বন এর জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করা হলো।