১। গত ২৬ এপ্রিল
২০১৫ তারিখ আনুমানিক রাত ০৯টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর
শিশুতলা হতে ৭৯ বোতল ভারতীয় মদ এবং ৫৯৫ টি ভারতীয় ডাইক্লোফেন ইনজেকশন আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৫৭,১৭৫/-(এক লক্ষ সাতান্ন হাজার একশত পঁচাত্তর)
টাকা মাত্র।
২। গত ২৬ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ১০ টা ৩০
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের হেলেঞ্চা পুকুর হতে ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮,৪০০/-(আট হাজার চারশত) টাকা মাত্র।
৩। অদ্য ২৭ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪ টা ৩০
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুজিবনগর বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার
মুজিবরগন থানার মাঝপাড়া গ্রামের মাঝপাড়া মাঠ হতে ১০,০০০টি ভারতীয় কার্বন ফ্লিম
রেজিষ্টার আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা মাত্র।
৪। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,১৫,৫৭৫/-(দুই লক্ষ পনের হাজার পাঁচশত পঁচাত্তর)
টাকা মাত্র।