Pages

Friday, April 17, 2015

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকঃ ১৭ এপ্রিল ২০১৫



১।   অদ্য ১৭ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০ টা ৩০ মিনিট হতে ১১ টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/১২১-আর এর নিকট শুন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার নোয়াপাড়া নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন শ্যামকুড় বিওপি কমান্ডার হাবিলদার মোঃ ফয়জুল হক এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ফতেপুর ক্যাম্প কমান্ডার এসআই গৌড় বিন্দ সিং ।

২।   উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।