Pages

Saturday, April 18, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৯ এপ্রিল ২০১৫



১।   গত ১৮ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক দুপুর ১১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাজমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর পাঁকা রাস্তার উপর হতে ০১ জন পলাতক আসামীসহ {মোঃ ঝন্টু মিয়া (৩২), পিতা-মৃত আবুল হোসেন, গ্রাম-ঈশ্বরচন্দ্রপুর, পোষ্ট-দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা} ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০১ টি মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,০৮,০০০/-(দুই লক্ষ আট হাজার) টাকা মাত্র।


২।   গত ১৮ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৯ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া গ্রামের নতুনপাড়া পুরানবাড়ী মাঠ হতে ৯৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৪২,৫০০/-(এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত) টাকা মাত্র ।

৩।  গত ১৮ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবু বক্কর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর উত্তরপাড়া আমবাগান হতে ১৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৭,০০০/-(সাতাশ হাজার) টাকা মাত্র ।




৪।   অদ্য ১৯ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৯ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ গোলাম নবী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোশালপুর গ্রামের খোশালপুর মাঠ হতে ১১১ বোতল বাংলাদেশী লাকাদ কীটনাশক ঔষধ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৭,৭৫০/-(সাতাশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা মাত্র ।

৫।  উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৪,০৫,২৫০/-(চার লক্ষ পাঁচ হাজার দুইশত পঞ্চাশ)  টাকা মাত্র।