অদ্য ২২ এপ্রিল ২০১৫ তারিখে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাংগা
এবং মেদেনীপুর বিওপির সার্বিক
ব্যাবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় জনসাধারন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কুসুমপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রুস্তম আলী এবং গয়েশপুর কোম্পানী
কমান্ডার সুবেদার মোঃ আবুল হোসেন প্রেষণামূলক বক্তব্য প্রদান করেন ।