অদ্য ২৫ এপ্রিল ২০১৫ তারিখে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুজিবনগর এবং ঠাকুরপুর বিওপির সার্বিক ব্যাবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বিওপির দায়িত্বপূর্ণ
এলাকায় স্থানীয় জনসাধারন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আবু তাহের এবং ঠাকুরপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ
শফিকুল আলম প্রেষণামূলক বক্তব্য প্রদান করেন।
