১। গত ১৪
এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক দুপুর ০১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ গিয়াস পারভেজ সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ইশ্বরচন্দ্রপুর গ্রামের
বিএসপি মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৯,২০০/-(ঊনিশ
হাজার দুইশত) টাকা মাত্র।
২। অদ্য ১৫
এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ১২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ খোরশেদ আলম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর
উত্তরপাড়া মাঠ হতে ১৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২২,৫০০/-(বাইশ
হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩। অদ্য ১৫
এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইস্কান্দার
আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার বেনীপুর
গ্রামের ডিসপোর্ট মাঠ হতে ২৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ৩৭,৫০০/-(সাইত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
৪। অদ্য ১৫
এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইয়াকুব
আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুরহুদা থানার বারদী
গ্রামের বারাদী প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাঁকা রাস্তার উপর হতে ০৩ জন ধৃত
আসামীসহ {মোঃ আশরাফুল (২৫), পিতা-ছালেম, গ্রাম ঘাটগাছা ও মোঃ ডায়মন (৩০)
পিতা-ফজলুল হক, গ্রাম-দৌলদিয়া উভয়ের পোষ্ট+থানা+জেলা-চুয়াডাংগা এবং মোঃ শরিফ (১৯),
পিতা-মোঃ আবু তাহের, গ্রাম-নাস্তিপুর, পোষ্ট-দর্শনা, থানা-দামুড়হুদা,
জেলা-চুয়াডাংগা} ০৬ বোতল ভারতীয় মদ, ৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিল, মোটর সাইকেল ০১ টি
এবং ০৪টি মোবাইল সেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৬৩,১৫০/-(এক লক্ষ
তেষট্টি হাজারি একশত পঞ্চাশ) টাকা মাত্র। উল্লেখ্য, আটকৃত মালামাল ও
আসামী দামুড়হুদা থানায় সোপার্দ করা হচ্ছে।
৫। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,৪২,৩৫০/-(দুই লক্ষ বিয়াল্লিশ হাজার
তিনশত পঞ্চাশ) টাকা মাত্র।


