১। গত ১৫
এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৯ টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল
কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর
গ্রামের শিংনগর মাঠ হতে ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা মাত্র।
২। অদ্য ১৬
এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সামছুল আরেফিন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মেদেনীপুর গ্রামের মেদেনীপুর
মাঠ হতে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮,০০০/-(আট
হাজার) টাকা মাত্র।
৩। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৩৮,০০০/-(আটত্রিশ হাজার) টাকা মাত্র।